Breaking News
Home / TRENDING / ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩১৫

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৩১৫

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রবিবার সকাল পর্যন্ত দেশে সংখ্যাটা ৩১৫। এক লাফে এই সংখ্যা বেড়েছে ৩২। দিন প্রতিদিন সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রশাসন। শনিবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৮৩। সেই সংখ্যাটাই এদিন সকালে বেড়ে হল ৩১৫। মহারাষ্ট্রে এই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে।

শনিবার পুনের এক মহিলা ও পশ্চিমবঙ্গের দমদমের এক ব্যক্তির শরীরে এই জীবাণু পাওয়া গিয়েছে। এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লেখেন, “বাড়িতে থেকে অংশ নিন কার্ফুতে। কোটি কোটি দেশবাসীর শক্তি দিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *