চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
কলকাতায় করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত চতুর্থ রোগীর সন্ধান পাওয়া গেল। শনিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ওই ব্যক্তি কয়েক দিন আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর বয়স ৫৪ বছর। বাড়ি দমদমে। করোনা সংক্রমিত হলেও, সাম্প্রতিক কালে তিনি বিদেশে যাননি। কলকাতায় তথা বাংলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত কারও খোঁজ মিলল যাঁর দেহে ভাইরাসের সংক্রমণ দেশে বা এই রাজ্যেই থেকেই হয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির প্রবল শ্বাসকষ্ট সমস্যা থাকায় তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। শনিবার তাঁর টেস্টের ফলাফলে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news