নিজস্ব সংবাদদাতা:
সোনারপুরের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত দেবাশীষ সরদারের বাড়িতে আজ গেলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রূপা ছাড়াও এদিন ছিলেন বিজেপির পক্ষে ছিলেন জয়প্রকাশ মজুমদার এবং অন্যান্যরা। নিহতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন রূপা গঙ্গোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে থাকার পাশাপাশি এই ঘটনায় যথাযথ তদন্ত দাবি তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। বাজি তৈরির কারখানার পেছনে বিস্ফোরক তৈরি হতো বলেও অভিযোগ করেন রূপা
সোনারপুর থানার অন্তর্গত গোবিন্দপুরে গত রবিবার দুপুর বারোটা নাগাদ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়। ১৩ জন গুরুতর জখম হন। যারা বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news