ওয়েব ডেস্ক:
সামনেই লোকসভা ভোট। তার আগে নব নির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি দলছুটদের ঘরে ফেরার আহ্বান জানালেন। আজ সাংবাদিক সম্মেলনে সোমেন মিত্র বলেন, যারা দল ছেড়েছেন তাদের দলে ফিরতে অনুরোধ করছি। সোমেন বলেন, অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে। তাঁরা বলেছেন পুজোর পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
রাজ্য রাজনীতিতে দল ছাড়া ও দলে ফেরাটা অবশ্য নতুন কিছু না। তবে বিষয়টি আগে সীমাবদ্ধ ছিল উপরতলার নেতাদের মধ্যে। কিন্তু তৃণমূল আমলে ঘণ ঘণ দল বদল করতে দেখা যাচ্ছে জেলার নেতা থেকে শুরু করে দলীয় কর্মীদের মধ্যেও। অতএব ২০১৯-এর আগে কংগ্রেসের প্রবীন দাপুটে নেতার দলছুটদের প্রতি আহ্বান গুরুত্বপূর্ণ অবশ্যই। কারণ সকলেই জানেন এই বাঙালি রাজনীতিবিদের ব্যক্তিগত করিশ্মা তথা জনসংযোগ অনেকের থেকে বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news