নিজস্ব সংবাদদাতা
সময়টা মোটেও ভাল যাচ্ছে না বলিউডের। আবার মন খারাপ করা একটা খবর। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সোশাল মিডিয়ায় ট্যুইট করে সোনালি জানিয়েছেন তিনি হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত । এবং সেই ক্যান্সার ছড়িয়েও পড়েছে। বর্তমানে সোনালি বিদেশে রয়েছেন চিকিৎসার জন্য। এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য সোনালি ধন্যবাদ জানিয়েছেন পরিবার ও বন্ধুদের । খবর ছড়াতেই মন খারাপের আবেশ সোশাল মিডিয়ায় । সোনালির সুস্থ হয়ে ঘরে ফেরার আশায় তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news