নিজস্ব সংবাদদাতা:
চোখে ঠিক মতো দেখতে পান না৷ চলতেও পারেন না ঠিকঠাক ৷ বয়স নব্বই ছুঁই ছুঁই৷ এই বয়সেও তাঁকে অহরহ চোখের জল ফেলতে হয়। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত সবই অন্ধকার লাগে বিমলা সাহার৷ কারণ বন্ধ ঘরে অবরুদ্ধ থাকতে হয় তাকে৷ ঘটনাটি নদীয়ার শান্তিপুরের রামকৃষ্ণ কলোনীর সাহা পরিবারের৷ জানা গিয়েছে বিমলা সাহার স্বামী কেশব সাহা প্রয়াত হয়েছেন বেশ কিছু দিন আগে৷ কেশব সাহার দুই ছেলে কৃষ্ণ সাহা এবং কমল সাহা৷ বড় ছেলে কৃষ্ণ সাহার কেবল নেটওয়ার্কের ব্যবসা। ছোট ছেলে কমল সাহার দশকর্মার দোকান৷ বৃদ্ধার দুই ছেলেই আর্থিক ভাবে স্বচ্ছল৷ অথচ তাঁদেরই মা বিমলা সাহার অভিযোগ, দীর্ঘদিন ধরে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে তার ওপরে৷ কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে তাঁকে৷ শুধু তাই নয়, এই বয়সে তাঁকে নিজেকেই রান্না করে খেতে হয়৷ যদি দয়া করে কোনও দিন ছোটবৌমা খাবার দেয়, তবে সেই খাবারে মিশিয়ে দেওয়া হয় তেতুঁল গোলা জল, অতিমাত্রায় নুন। অন্তত অসহায় বৃদ্ধার তেমনটাই দাবি। সেই সঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচার। এমনকি মাঝেমাঝে ঘর থেকে বের করে দেওয়া হয়৷ সম্প্রতি অত্যাচার অসহ্য হয়ে ওঠায় দুর্বল শরীরে লাঠিতে ভর দিয়ে কোনওরকমে স্থানীয় থানার দ্বারস্থ হন বিমলা সাহা৷ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের বিরুদ্ধে ৷ তবে শাশুড়ি বিমলা সাহার অভিযোগ অস্বীকার করছেন বড় বউমা চৈতালী সাহা৷ তিনি বলেন, পুরটাই মনগরা, যথেষ্ট যত্ন করে পরিবার৷ প্রশ্ন হল, তাহলে এই বয়সে নিজের ছেলে বউমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন কেন বিমলা।
একটি কথা সত্যি, যত দিন যাচ্ছে তত পরিবারের বড়দের প্রতি নির্মম হয়ে উঠছে ছোটদের ব্যবহার। শান্তিপুরের বিমলার ঘটনা ফের সে কথাই প্রমাণ হল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news