নীল বণিক :
তৃণমূলের হৃদস্পদন আরও একদফা বাড়তে পারে। জানা গিয়েছে, এমাসেই সারদার মূল চার্টশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। দিল্লিতে এই মুহূর্তে তারই চুড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সিবিআই। আইজি পদমর্যাদার দুজন আইপিএস অফিসার সারদার মূল চার্জশিট তৈরি করছেন। দিল্লি সূত্রের খবর, সারদার মূল মামলায় রাজ্যের শাসক দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নাম নতুন করে যোগ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তাছাড়া দেশের সবথেকে বড় চিটফান্ড মামলায় শাসকদলের প্রত্যক্ষ যোগাযোগের কথাও চার্জশিটে উল্লেখ করতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news