নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:
কড়া আইন করেও বন্ধ করা যাচ্ছে না শিশু নিগ্রহ। এবার ৫ বছরের নাতনিকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রৌঢ়া ঠাকুমার বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নিগৃহীতা শিশুর মা এনিয়ে বুধবার কাটোয়া থানায় এফআইআর দায়ের করেছেন। ঘটনার পর পলাতক অভিযুক্ত ঠাকুমা মীরা দাস(৫৬)। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শিশুটির বাবাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরে ১২ নম্বর ওয়ার্ড এলাকায় কবিরাজপাড়ায় শ্বশুরবাড়ি অভিযোগকারী গৃহবধূর। বাপেরবাড়ি শহরের দুর্গামন্দির পাড়ায়। জানা গিয়েছে ৬ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। স্বামীরা দুই ভাই। তবে ভাসুররা পৃথক থাকেন। শাশুড়ি, স্বামী ও ৫ বছরের মেয়েকে নিয়ে থাকতেন গৃহবধূ। ইদানিং স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না গৃহবধূর। তাঁর অভিযোগ স্বামীর সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভুত সম্পর্ক নিয়ে মাস ছয়েক ধরে অশান্তি চলছে। গৃহবধূ কাটোয়ার একটি দোকানে কর্মচারীর কাজ করেন।
তিনি বলেন, আমাকে বাইরে কাজ করতে হয়। তাই মেয়েকে তার ঠাকুমার কাছে রেখে কাজে যেতাম। কয়েকদিন ধরেই দেখছি মেয়েটা যন্ত্রণায় কুঁকড়ে আছে। বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখি মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছে। যন্ত্রণায় কাঁদছে। সঙ্গে সঙ্গে এক চিকিৎ সকের কাছে নিয়ে যাই। চিকিৎসক দেখার পর আমায় জানান মেয়ের ওপর বেশ কয়েকবার যৌন নির্যাতন হয়েছে। গৃহবধূ বলেন, চিকিৎসক দীর্ঘক্ষণের চেষ্টায় মেয়ের যৌনাঙ্গ থেকে কিছু বের করেন। তারপর যন্ত্রণা কমতে থাকে। মেয়ের কাছে জিজ্ঞাসা করায় তখন ও সমস্ত ঘটনা খুলে বলে ঠাকুমাই তার ওপর নির্যাতন চালিয়ে গিয়েছে। গৃহবধূর অভিযোগ, আমার মেয়েকে তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্যেই শাশুড়ি পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছেন। এতে স্বামীরও ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ ওই মহিলার। ঘটনার পর পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। তবে অভিযুক্ত ঠাকুমা পলাতক। কাটোয়া থানার ওসি সঞ্জীব ঘোষ বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই প্রৌঢ়াই শুধু শিশুটির ওপর নির্যাতন চালাত না তাঁর ইন্ধনে আর কেউ নির্যাতন করত তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news