Breaking News
Home / TRENDING / উদ্দেশ্য যা-ই হোক, গণপিটুনি অপরাধ : মোদি

উদ্দেশ্য যা-ই হোক, গণপিটুনি অপরাধ : মোদি

নিজস্ব সংবাদদাতা
গণপিটুনি অপরাধ, তা সে যে উদ্দেশ্য নিয়েই করা হোক না কেন। এক সাক্ষাৎকারে এভাবেই সাম্প্রকিকালের গুজবের জেরে গণপিটুনির সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বিরোধীদের মহাজোটের তত্ত্বকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর দাবি ২০১৯এ আরও বেশী ভোটে জয়ী হবে বিজেপি । আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দলের অ্যাজেন্ডা কী হবে প্রশ্ন করা হলে মোদি বলেন তাঁর সরকার ভোটকে মাথায় রেখে কাজ করে না। দেশের স্বার্থের কথা মাথায় রেখে, জনগনের স্বার্থের কথা মাথায় রেখে নীতি নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী আগামি ২০২২ পর্যন্ত নীতি নির্ধারণ করা রয়েছে। এদিন রাফায়েল প্রসঙ্গে মোদি বলেন, কংগ্রেস নিজেদের বোফোর্স কেলেঙ্কারি ঢাকা দিতে রাফায়েল নিয়ে মিথ্যা প্রচার করছে । এটি এক সরকারের সঙ্গে আরেক সরকারের চুক্তি । স্বচ্ছ্ব ও সৎ চুক্তি । এই নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *