ভাস্কর মান্না:
গানের শো করতে গিয়ে হেনস্থার শিকার হলেন গায়িকা সোমলতা আচার্য। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি অঞ্চলের একটি স্কুলে। ওই স্কুলের অনুষ্ঠানেই সঙ্গীত পরিবেশন করতে এসেছিলেন সোমলতা। গায়িকার অভিযোগ, স্কুলের শিক্ষক অর্ণব সাহা মত্ত অবস্থায় স্টেজে উঠে অসম্মানজনক ভাবে বিরক্ত করেন তাঁকে। তাঁর আরও অভিযোগ, ছাত্র-ছাত্রীদেরও গায়িকাকে নিয়ে উস্কানিমূলক কথা বলেন ওই শিক্ষক। যে অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার শ্রোতা উপস্থিত ছিলেন।
এরপর ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে সোমলতা ও তাঁর সহশিল্পীদের অনুষ্ঠানস্থল থেকে বিমান বন্দরে পোঁছে দেন। অভিযুক্ত ওই শিক্ষক পুলিশের সামনেও গায়িকাকে কটূক্তি করেন বলে জানা গিয়েছে।

যদিও পুলিশের ভূমিকায় খুশি সোমলতা। পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সকলের সামনে তুলে ধরেন তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়িকা। এরপরই অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news