নীল বণিক:
জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক সৌজন্য দেখালেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, শনিবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর তাই যতোই রাজনৈতিক প্রতিপক্ষ হোন তিনি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এদিন ভুললেন না দিলীপ ঘোষ।
দিলীপ মমতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি চাইব মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন। দীর্ঘ জীবন লাভ করুন। এরপরই বিপক্ষের উদ্দেশ্যে প্রচ্ছন্ন কটাক্ষে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ওঁর নাম প্রধানমন্ত্রীর তালিকায় উঠেছে। এখানেই না থেমে উপস্থিত সাংবাদিকদের চমকে দিয়ে দিলীপ বলেন, আমি চাইব বাংলার কেউ প্রধানমন্ত্রী হোন। মমতার দলের সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীত্ব সম্ভব কিনা, সে প্রশ্নও অবশ্য তোলেন দিলীপ ঘোষ।
কয়েকদিন ধরেই রাজ্যের শাসক দলের নেতারা মমতাকেই প্রধানমন্ত্রীর মুখ বলছেন। সে কথা মাথায় রেখে দিলীপ ঘোষ আজ বলেন, ৪২ নিয়েই মমতা প্রধানমন্ত্রী!
তবে এদিন বিজেপির দাপুটে রাজ্য সভাপতি প্রতিপক্ষকে অহেতুক আক্রমণ না করে আগাগোড়া রাজনৈতিক সৌজন্যের নজির সৃষ্টি করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news