শ্রেয়সী কুণ্ডু:
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে দিন দিন বেড়ে চলা চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনার প্রতিবাদে শনিবার স্থানীয় পুলিশ প্রশাসনকে স্বারকলিপি জমা দিল বিজেপির যুব মোর্চার কর্মীরা। শুক্রবার দুপুরেও এমন ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে০ দুষ্কৃতীরাজ চলে। একের পর এক ঘটনার বিরুদ্ধে আজ পথে নামে বিজেপি’র যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার শিলিগুড়ি থানার খালপাড়া পুলিশ আউট পোস্টে সংগঠনের সদস্যরা ওসিকে স্মারকলিপি জমা দেন।
গেরুয়া শিবিরের যুব মোর্চার দাবি, গত কয়েক দিনে শিলিগুড়ি শহরে বেশ কিছু অসামাজিক কাজকর্মের ঘটনা ঘটেছে। চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা তো আকছাড় ঘটছে। গত মাসেই পরপর কয়েকটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়। শুধু তাই নয় শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের চন্দপার্কের এক পুলিশ কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয়। ওই বাড়ির গৃহকর্তৃর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায় তারা। বেধড়ক মারধরও করে। দিনে দুপুরে শহরে এমন দুষ্কৃতী হামলায় নাগরিক-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমত পরিস্থিতিতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায় আজ যুব মোর্চা। ২ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে থানার ওসিকে স্মারকলিপি দেওয়া হয়। ২ নম্বর মণ্ডল কমিটির সভাপতি রাজু রাজভর বলেন, শহরের মানুষের নিরাপত্তা শিকেয় উঠেছে। পুলিশ তাঁর দায়িত্ব পালন করছে না। খোদ পুলিশ কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা ঘটনা ঘটল তাই। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথয়!
যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক বিক্রমাদিত্য মণ্ডল বলেন, আমরা এদিন পুলিশকে দুষ্কৃতী হামলার ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারির দাবি জানিয়েছি। পাশাপাশি শহরের মহিলাদের সুরক্ষার বিষয়টি দেখার জন্যও আবেদন করা হয়েছে। এদিনের স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল সহ দলীয় কর্মীরা।
ওসি জানিয়েছেন, দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) গৌরব লাল বলেন, ৪ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী হামলার ঘটনার তদন্ত হচ্ছে। দুষ্কৃতীরা ধরা পড়বে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শহরের নিরাপত্তা নিয়ে আমরা যথেষ্ট সতর্ক রয়েছি। পুলিশ ভ্যান বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news