Breaking News
Home / TRENDING / উনো ফাইল, দুনো ফসল

উনো ফাইল, দুনো ফসল

মূল হিন্দি রচনা : হরিশঙ্কর পরসাই

অনুবাদ : পার্থসারথি পাণ্ডা

সরকার ঘোষণা করল, এ বছর যদি আমরা বেশি ফসল উৎপাদন করতে পারি, তাহলে এক বছরের মধ্যেই খাদ্যে আমরা স্বনির্ভর হয়ে যাবো।

পরদিনই কাগজের কারখানায় দশ লাখ একর কাগজের অর্ডার দেওয়া হল। কাগজ এসে গেল। তা দিয়ে ফাইলও তৈরি হয়ে গেল। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফাইল খাদ্যদপ্তরে পাঠিয়ে দেওয়া হল। খাদ্যদপ্তর হিসাব করে তাতে লিখে দিলো এই ফাইল থেকে কত ফসল উৎপাদিত হবে তার হিসেব এবং তারা সেই ফাইল অর্থদপ্তরে পাঠিয়ে দিল।

অর্থদপ্তর তাতে নোটনথি জুড়ে দিয়ে কৃষিদপ্তরে পাঠিয়ে দিল। কৃষিদপ্তর তাতে বীজ ও সার যোগ করে দিয়ে বিদ্যুৎদপ্তরে পাঠিয়ে দিল। বিদ্যুৎ দপ্তর তাতে বিদ্যুৎ সংযোগ করে সেচ দপ্তরে পাঠিয়ে দিলো।

সেচ দপ্তর থেকে সেচন করে ফাইলটি স্বরাষ্ট্রদপ্তরে পাঠিয়ে দেওয়া হল। স্বরাষ্ট্রদপ্তর সেই ফাইল এক সেনার হাতে দিল এবং পুলিশের নজরদারিতে রাজধানী থেকে খাজনা অফিসগুলোতে ঘোরানো শুরু হল। প্রতিটি অফিসেই বেশ আরতি করে তারপর ফাইলটি অন্য অফিসে পাঠানো হতে লাগল।

ফাইলটা যখন সব দপ্তর ঘুরে ফেলেছে, তখন সেটা পাঠিয়ে দেওয়া হল খাদ্যদপ্তরে এবং ফাইলের ওপর লিখে দেওয়া হল, এবার এ ফসল কেটে নেওয়া হোক। এভাবেই দশ লাখ একর ফাইলের ফসল পাকতে পাকতে খাদ্য দপ্তরে পৌঁছে গেল।

একদিন এক চাষি সরকারকে গিয়ে বলল, আপনি আমাদের জমি, জল, বীজের ব্যবস্থা করে দিন আর আপনার অফিসারদের হাত থেকে বাঁচান হুজুর! তাহলেই আমরা স্বনির্ভর হয়ে ওঠার মতো ফসল ফলিয়ে নিতে পারব।

উত্তরে সরকারী মুখপাত্র জানালেন, ফসল ফলানোর জন্য এখন আর আমাদের চাষির কোন প্রয়োজন নেই। এবার আমরা দশ লাখ একর কাগজেই যথেষ্ট ফসল ফলিয়ে নিতে পেরেছি!

ক’দিন পরই সরকার ঘোষণা করল, এবার খাদ্যে আমরা একটুর জন্য স্বনির্ভর হতে পারলাম না, পরের বছর নিশ্চয়ই হয়ে উঠব।

এবং সেদিনই বিশ লাখ একর কাগজের অর্ডার দেওয়া হয়ে গেল!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *