Breaking News
Home / TRENDING / জয় শ্রীরাম নিয়ে মমতার ‘ভণ্ডামি’ সামনে আনলেন সোমেন 

জয় শ্রীরাম নিয়ে মমতার ‘ভণ্ডামি’ সামনে আনলেন সোমেন 

 নীল রায়।                                                                     জয় শ্রীরাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভণ্ডামি’ সামনে আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন  মিত্র। সোমবার টুইট করে সোমেন মিত্র লেখেন, “মুখ্যমন্ত্রী এখন বাংলায় জয় শ্রীরাম শুনে স্তম্ভিত হচ্ছেন, কিন্তু আটানব্বইতেও বিজেপির এই একই স্লোগান ছিল।” প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস ভেঙে বেরিয়ে গিয়ে নিজের অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল ভেঙে বেরিয়ে মাএ দেড় মাসের মধ্যে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে লড়াই করেন। পরে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য হিসেবে রেলমন্ত্রী হন। এদিন নিজের টুইটের মাধ্যমে সেকথাই তৃণমূল নেত্রীকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন সোমেন। জনসঙঘ তৈরির সময় থেকেই জয় শ্রীরাম স্লোগান কট্টর হিন্দুত্ববাদীদের মুখে। পরে ১৯৮০ সালে বিজেপির গঠনের পর থেকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আসছেন তাঁরা। তাই, সোমেন মিত্র টুইট করে বোঝাতে চেয়েছেন ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির হাত ধরেছিলেন, তখনও এই স্লোগান ছিল বিজেপি কর্মীদের মুখে মুখে। বিজেপির কাছে এই স্লোগান কোনও নতুন বিষয় নয়। তাই এখন মমতা এই স্লোগানের বিরোধিতা করে ভণ্ডামি করছেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেখে ভাটপাড়ায় “জয় শ্রীরাম” স্লোগান দেওয়া বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই রাজ্যের হিন্দু ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী কি “জয় শ্রীরাম” স্লোগানের বিরোধী? তৃণমূল নেতৃত্ব একথা আঁচ করতেই রবিবার সন্ধ্যায় ফেসবুকে সাফাই দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে তিনি বারবার বোঝাতে চান, রাজনৈতিক কোনও স্লোগান নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর মতে, “জয় শ্রীরাম”কে রাজনৈতিক স্লোগান বানিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। ফেসবুকে‌ মমতার সাফাইকে এদিন ‘ভন্ডামি’ বলে আক্রমণ করেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

2 comments

  1. আবু হেনা

    অবশ্যই জলের মত পরিস্কার, কারণ মমতা দল ভাঙার পর বি,জে,পির বিছানা ব্যাবহার করেছেন, আবার বি,জে পির তালাক দিয়েছেন। পুনরায় আবার নিকাহ করেছেন। আবার তালাক দিয়েছেন। মমতার মুখে জয় শ্রী রাম বিরোধিতা একেবারে ভন্ডামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *