Breaking News
Home / TRENDING / “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ায় যাদবপুরে বিজেপি কর্মীকে মার তৃণমূলের, প্রতিবাদ অনুপমের

“জয় শ্রীরাম” স্লোগান দেওয়ায় যাদবপুরে বিজেপি কর্মীকে মার তৃণমূলের, প্রতিবাদ অনুপমের

নীল রায়।                                                                   “জয় শ্রীরাম” বলায় যাদবপুরে তৃণমূল কর্মীদের হাতে মার খেলেন এক বিজেপি কর্মী। রবিবার সন্ধ্যায় এই ঘটনার কথা জানা মাত্রই দিল্লি থেকে ফেসবুক লাইভে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুক লাইভের শুরুতেই তাঁর দিল্লি থাকার কারণ ব্যাখ্যা করেন অনুপম। প্রাক্তন সাংসদ হিসেবে লোকসভায় তাঁর বেশকিছু কাজ বাকি রয়ে গিয়েছে, এমনটা জানিয়ে আগামী দুই দিনের মধ্যে কলকাতায় ফেরার প্রতিশ্রুতি দেন কর্মী-সমর্থকদের। পরে ফেসবুক লাইভে আসার কারণ জানিয়ে অধ্যাপক হাজরা বলেন, “বাংলায় জয় শ্রীরাম বলে আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে দেখে কিছু বিজেপি কর্মী জয় শ্রীরাম স্লোগান দেয়। তাতে রাগে তৃণমূল কর্মীরা প্রবীর মন্ডল নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করেছে।” দিল্লি থেকে ফিরে তিনি ওই কর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন অনুপম। যাদবপুর লোকসভা থেকে বিজেপির টিকিটে লড়াই করে অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হন অনুপম হাজরা। নির্বাচনে হেরেও দমে না গিয়ে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যাদবপুর লোকসভা এলাকাজুড়ে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার কাজ করবেন তিনি। নিজের মতো করে যাদবপুর লোকসভা এলাকায় ঘুঁটি সাজানোর কাজ শুরু করেছেন বোলপুরের এই প্রাক্তন সাংসদ। ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় ক্রমশ গ্রাস করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই দাবি করেছেন এই অধ্যাপক রাজনীতিক। ভয় ও সন্ত্রাস করে আখেরে যে বাংলার ক্ষমতায় টিকে থাকা যাবে না তাও এদিন উল্লেখ করেছেন তিনি। জয় শ্রীরাম ধ্বনি দিলে যেখানে পুলিশের হাতে গ্রেফতার হতে হচ্ছে বিজেপি কর্মীদের। শাসকদলের কর্মীদের হাতেও আক্রান্ত হতে হচ্ছে। সেখানে অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করেন এই অধ্যাপক রাজনীতিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *