নিজস্ব সংবাদদাতা:
ইসলামপুরের দাড়িভিট স্কুলে পুলিশ ছাত্র সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার প্রায় দেড় মাস পরেও ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পরে স্কুলের ভেতরে প্রবেশ করতে না পারল না স্থানীয় প্রশাসন। তবে স্কুলের মাঠে পুনরায় স্কুলের পঠনপাঠন চালু করার উদ্দেশ্যে গ্রামের বাসিন্দাদের নিয়ে সভা হয় এদিন। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের পঠন পঠনে ব্যপক ক্ষতির মুখে পড়েছে। কিন্তু মৃত দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকে স্কুলের গেট বন্ধ করে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে করা আন্দোলনে থমকে রয়েছে হাজার দুয়েক ছাত্রছাত্রীর পঠন পাঠন। বর্তমানে পূজার ছুটি রয়েছে। ছুটি শেষ হতেই স্কুলে শুরু হবে বার্ষিক পরীক্ষা। ফলে দাড়িভিট স্কুলে পঠন পাঠন চালু করতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ আজও অব্যাহত ছিল।
গতকাল ইসলামপুর বিডিও অফিসে অবিভাবক, শিক্ষক, পরিচালন সমিতিকে নিয়ে বৈঠক করেছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। বৈঠকে অবিভাবকদের হাজির হবার আহ্বান জানিয়ে দাড়িভিট এলাকায় মাইকে প্রচার করা হয়েছিল। কিন্তু গতকালের প্রশাসনের ডাকা মিটিং-এ উপস্থিত হননি অভিভাবকরা। ফলে প্রশাসন সিদ্ধান্ত নেয় আজ স্কুলেই অভিভাবকদের নিয়ে সভা করার। এদিকে আজ সকাল থেকেই স্কুলের গেটে মৃত দুই ছেলের ছবি নিয়ে অবস্থানে বসে মায়েরা। এইসঙ্গে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পরলেও স্কুলের গেটের সামনের মাঠেই স্কুলের অভিভাবক, গ্রামের বাসিন্দা, স্কুল শিক্ষক ও স্কুলের পরিচালন সমিতিকে নিয়ে স্কুল খোলার বিষয় নিয়ে সভা করলেন ইসলামপুরের বিডিও ও জেলা বিদ্যালয় পরিদর্শক। এদিকে নিহত দুই ছাত্রের পরিবার ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে অনড়।
ফলে আজকের সভা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এমত অবস্থায় দাড়িভিট স্কুলে ফের কবে খুলবে তা নিয়ে অচল অবস্থা তৈরি হল নতুন করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news