Breaking News
Home / TRENDING / বিধান ভবনে হামলা নিয়ে বাকযুদ্ধে দিলীপ-রোহন

বিধান ভবনে হামলা নিয়ে বাকযুদ্ধে দিলীপ-রোহন

নীল রায়।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে বিজেপি (BJP) যুব মোর্চার আচমকাই হামলার ঘটনায় বাকযুদ্ধে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সোমেন মিত্রের প্রদেশ যুব কংগ্রেসের (Congress) সহ-সভাপতি রোহন মিত্র। শনিবার ১১টা নাগাদ বিজেপির যুব মোর্চা রামলীলা ময়দান থেকে মিছিল করে এসে প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায় কংগ্রেস দফতরে। ভাঙচুরের বিষয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে পরোক্ষে ভাঙচুরকে সমর্থন করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ” আমাদের যুবক কর্মী-সমর্থকরা যা দেখেছেন সেই রাজনীতিই শিখছেন। তাই তারা যা দেখেছেন, পাল্টা সেই ভাষাতেই জবাব দিয়েছেন। এর আগে কংগ্রেস-তৃণমূল একাধিকবার আমাদের রাজ্য বিজেপি অফিসে এসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছে। দরজা-জানলা ভেঙেছে। ফলে তারা যে কাজ করেছে পাল্টা সেই উত্তর পেয়েছে।” তিনি আরও বলেন, “রাফাল নিয়ে অপপ্রচার করে যারা বাজার মাত করতে চেয়েছিলেন তাদের আদালতের রায় পরাজিত হতে হয়েছে। চৌকিদার চোর হে স্লোগান দিয়েছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।” যদিও এই ধরনের ভাঙচুর-তান্ডব কোনভাবে রাজ্য বিজেপির সমর্থন করেনা, তা অবশ্য উল্লেখ করেছেন দিলীপ ঘোষ।

অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন যুব কংগ্রেস নেতা তথা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র বলেন,” সেখানে নানাভাবে রাহুল গান্ধীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আদালতের সামগ্রিক রায় বিজেপি করমীরা পড়েছেন কিনা সন্দেহ রয়েছে।” তাঁর দাবি, “রায়ে আদালত বলেছেন প্রয়োজনে সিবিআই এফআইআর দায়ের করে রাফাল নিয়ে তদন্ত করতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের মিটিং, মিছিল, বিক্ষোভ সমাবেশ করার অধিকার আছে। কিন্তু রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা করাটা কখনোই কাম্য নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *