Breaking News
Home / TRENDING / আচমকাই বিজেপি যুব মোর্চার বিক্ষোভ-ভাঙচুর বিধান ভবনে

আচমকাই বিজেপি যুব মোর্চার বিক্ষোভ-ভাঙচুর বিধান ভবনে

সূর্য সরকার।

প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় (Congress Office) বিধান ভবনে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী-সমর্থকেরা। শুধুমাত্র বিক্ষোভ দেখানোই নয়। বিধান ভবনের গেট দিয়ে ঢুকে বিজেপির কর্মী-সমর্থকেরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রামলীলা ময়দান থেকে মিছিল করে এসে বিধান ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির (BJP) কর্মী-সমর্থকেরা। রাফাল মামলা সুপ্রিম কোর্টে হারের পর কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি তরফের ঘোষণা করা হয়েছিল শনিবার সারাদেশব্যাপী কংগ্রেস সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানো হবে।


সেই কর্মসূচি অনুযায়ী এদিন প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধান ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ১১টায় ঘটনা ঘটে। তখন ফাঁকাই ছিল বিধান ভবন। গেটে ছিলেন বিধান ভবনের কেয়ারটেকারের দায়িত্বে থাকা বছর সত্তরের আব্দুল জব্বার। বিজেপির কর্মীসমর্থকরা লাঠি দিয়ে তাকে মারতে তেড়ে আসে বলে অভিযোগ। ইন্দিরা রাজীব, সোনিয়া-রাহুল সহ একাধিক কংগ্রেস নেতা নেত্রীর পোস্টার ছেড়ার পাশাপাশি বিধান রায়ের মূর্তিতেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেছে কংগ্রেস। আব্দুল জব্বার ওরফে চাচা বলেন, “সকালে গেট ভেজানো ছিল। হঠাৎ ওরা এসে চিৎকার চিল্লামিল্লি শুরু করে। আমার গায়ে কালি লাগায়। বিধান রায় মূর্তিতে পাথর ছুড়তে থাকে। আমি গেট বন্ধ করে দিই। সেই সময় আমার দিকে লাঠি নিয়ে তেড়ে আসে। ধাক্কা মারে আমাকে। পুলিশের গায়ক গায়েও কালি ছিটিয়েছে।” খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংসদ প্রদীপ ভট্টাচার্য সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা।

বিধান ভবনে বিজেপির তাণ্ডব চালানোর অভিযোগ নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। প্রেস বিবৃতি দিয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। প্রেস বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে প্রদীপ ভট্টাচার্য লিখেছেন, ” নিজের ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন ন্যাক্কারজনক ঘটনা আর কোনওদিন ঘটেনি। বাংলার মানুষ দেখতে পারছেন। কাদেরকে নিয়ে এসেছেন।” বিজেপি কর্মী সমর্থকদের এই বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন, “রাফাল নিয়ে যে প্রচার কংগ্রেস করেছিল তার জন্য তারা দুই গালে দুটো থাপ্পড় খেয়েছে। একটা গণতন্ত্রের একটা আদালতের। আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রত্যেকটি কংগ্রেস পার্টি অফিসের সামনে আজ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচি দলের কর্মীরা করতে গিয়েছিলেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *