Breaking News
Home / TRENDING / কংগ্রেস-তৃণমূল জোট কী হচ্ছে না! তেমনই ইঙ্গিত সোমেনের কথায়

কংগ্রেস-তৃণমূল জোট কী হচ্ছে না! তেমনই ইঙ্গিত সোমেনের কথায়

নিজস্ব সংবাদদাতা:

অনিশ্চিত হয়ে পড়ল লোকসভা ভোটে কং-তৃণমূল জোট। অন্তত আজ প্রদেশ কংগ্রেস সভাপতি যা বললেন তারপর তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোমেন মিত্র আজ বলেন, কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দলের পরিকাঠামোকে উন্নত করতে হবে। লোকসভা ২০১৯-এর আগে রাজ্য কংগ্রেসের বার্তা কী? জানতে চাওয়া হলে কংগ্রেসের দাপুটে নেতা উত্তরে বলেন, একদিকে রাজ্যে বিজেপির উত্থান, অন্যদিকে তৃণমূলের আগ্রাসন। এই দুইয়ের মাঝে কংগ্রেস। তিনি স্পষ্ট করেন, রাহুল গাঁধী পরিস্কার বলে দিয়েছেন, কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এমনকী তাতে যদি দু’একটা সিটা খোয়াতে হয় তাতেও সমস্যা নেই।

ওয়াকিবহাল মহলের মতে, সোমেন মিত্রের এই বার্তা স্পষ্ট ইঙ্গিত করে যে তৃণমূলের সঙ্গে জোটে কংগ্রেস আপাতত নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *