Breaking News
Home / TRENDING / রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে লকডাউন সমর্থন সোমেনের

রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে লকডাউন সমর্থন সোমেনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সংকটের সময় রাজনৈতিক বিভাজন পাশে সরিয়ে রেখে সরকারের করোনা মোকাবিলায় লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে লকডাউন ছাড়া এই সময় পরিস্থিতি সামাল দেওয়া যেত না। তবে করোনা মোকাবিলায় সরকাকের ভূমিকায় খুশি হলেও সোমেনবাবু ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষের লকডাউন উপেক্ষা করার প্রবণতাতে। তিনি বলেন যে পরিস্থিতি এরকম থাকলে পঞ্চাবের মতো কার্ফু জারি করে লকডাউন করতে হবে। সেক্ষেত্রে দিনের কোনও একটা সময় শুধু মানুষকে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে বেরনোর অনুমতি দিতে হবে।

সোমেনবাবু এদিন বাজারে জিনিসপত্রের লাগামছাড়া দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন এই ব্যাপারে সরকারের আরও কড়া নীতি নেওয়া উচিত। কালোবাজারি আটকাতে না পারলে সাধারণ মানুষ অশেষ দুর্ভোগে পড়বে। এছাড়াও তিনি এদিন রাজ্য সরকারের কাছে আবেদন জানান অন্যান্য রাজ্যের মত এখানেও গরিব মনুষকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *