চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :অর্থবর্ষের শেষে দেশে অতিমারীর প্রকোপ । আর তার জেরে চলছে দেশব্যাপী লকডাউন। কী করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় ছিলেন সকলেই। এবার এই নিয়ে দেশের মানুষকে স্বস্তি দিল মোদী সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্ন দেওয়ার তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।
দেরিতে আয়কর জমা দেওয়ার ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ হারে সুদ নেওয়া হবে। এছাড়াও এদিন আরও কিছু ঘোষণা হয় সরকারের তরফে। আধার প্যান সংযুক্তি করণের কাজও ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল। টিডিএস রিটার্নের ক্ষেত্রেও সময়সীমা ৩০ জুন করা হল। এক্ষেত্রেও দেরির জন্য ১২ শতাংশের বদলে ৯ শতাংশ হারে সুদ নেওয়া হবে। অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স রাখার জন্য যে চার্জ নেওয়া হয় তা আপাতত নেওয়া হবে না। আগামী তিন মাস ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা তোলায় কোনও চার্জ দিতে হবে না। যে সমস্ত সংস্থার বার্ষিক টার্নওভার ৫ কোটির কম আয়কর রিটার্নের ক্ষেত্রে তাদের কোনওরকম লেট ফি দিতে হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news