চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
শেষ পর্যন্ত জামিন পেলেন কোন্নগরের লক ডাউনে পুলিশের কাজে বাধা দেওয়া তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব।

অবশ্য নেতা হওয়ার সুবাদে নয়। এমনকি তৃণমূলের কোনও বড় নেতার তদ্বিরেও নয়। তাঁকে জামিন আদায় করতে হয়েছে ব্যক্তিগত বন্ড দিয়ে। এলাকায় তাঁকে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের সঙ্গে দেখা গেলেও, তাঁর এমন ‘বেয়াদবি’ একেবারেই বরদাস্ত করেন নি প্রবীর ঘোষাল। তাঁকে ছাড়াবার জন্য থানায় ফোন করা তো দুরের কথা, তন্ময়ের এমন আচরণে বেজায় চটেছেন বিধায়ক। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ও একই সঙ্গে আইনের অমর্যাদা করা মোটেই ভাল চোখে দেখেন নি বিধায়ক।

অন্যদিকে হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি বলেন, আইন আইনের মত কাজ করবে। যে কেউ, সে যে কোনও দলেরই হোন না কেন, আইন ছেড়ে কথা বলবে না। পুলিশ যা করেছে ঠিক করেছে।”
সাধারণ মানুষ যে সময় করোনা আতঙ্কে চুড়ান্ত উদ্বিগ্ন, এবং একই সঙ্গে কিছু লোকের উদাসীনতা দেখে চুড়ান্ত বিরক্ত, সেই সময় শাসক দলের বিধায়ককে শবক শেখানোয় তাঁরা খুশি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই মনোভাব তাঁরা বুঝিয়ে দিয়েছেন।
লকডাউনে মিষ্টির দোকান খুলে ব্যাবসা বন্ধ করতে গেলে বাঁধা পুলিশ কে।করোনার জেরে রাজ্যে সরকারের নির্দেশে লকডাউন চলছে।সেই লকডাউনে কোন্নগড়ে দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডারের মালিক দোকান খোলা রেখে দেদার ব্যাবসা চালাচ্ছেন।সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।উত্তরপাড়া থানার পুলিশ সেই মিষ্টির দোকান বন্ধ করতে গেলে কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব বাঁধা দেয়।শুধু বাঁধা নয় পুলিশ কে হেনস্থা পযন্ত করে করে বলে অভিযোগ।রাজ্যের শাসক দলের কাউন্সিলরের এই ভূমিকায় নিন্দার ঝড় সব মহলে।পুলিশ সূত্রে খবর IPC ১৮৮ এবং অন্যান্য ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্ত কাউন্সিলর কে।কোন্নগরের সাধারণ মানুষের অভিযোগ জন প্রতিনিধি হয়ে যদি আইন না মানে তাহলে সাধারণ মানুষ কি শিক্ষা নেবেন ওনার থেকে।থানায় বসে কাউন্সিলর নিজের ঔদ্ধত্য দ্যাখায় ফোন করে দলের নেতাদের জানানোর চেষ্টা করলে পুলিশ সেই ফোন টি কেড়ে নেয়।পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন কোন্নগরের বিশিষ্ট মানুষেরা।যদিও আজ সকালে থানা থেকে বেক্তিগত বন্ডে জামিন করান অভিযুক্ত কাউন্সিলর।এই বিষয়ে হুগলী তৃনমুল জেলা সভাপতি বলেন গোটা বিশ্বের কাছে আমাদের মুখ্যমন্ত্রী একটা নজির গড়েছেন।আইন কারো উদ্ধে নয় সে যেই হোক আমার দলের লোক হোক কিংবা অন্য কেউ।পুরো বিষয় টা শুনেছি,পুলিশ পুলিশের মতো কাজ করবেন।দল থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি কি না সেটা দেখছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news