Breaking News
Home / TRENDING / প্রতিরক্ষা শিল্পের বেসরকারীকরণের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের আন্দোলনকে সমর্থন সোমেনের

প্রতিরক্ষা শিল্পের বেসরকারীকরণের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের আন্দোলনকে সমর্থন সোমেনের

নীল রায়।

প্রতিরক্ষা শিল্পের বেসরকারিকরণের প্রতিবাদে আজ থেকে টানা একমাসের ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন দেশের ৪১টি অর্ডিন্যান্স ফ্যাক্টরির শ্রমিক-কর্মচারীরা। পশ্চিমবঙ্গে অবস্থিত ইছাপুর ও কাশীপুরের রাইফেল ও মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরীর শ্রমিকরাও এ ধর্মঘটে সামিল হয়েছেন। সেই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার সকালে এক লিখিত বিবৃতি মারফত প্রতিরক্ষা শিল্পের বেসরকারিকরণের প্রতিবাদে সামিল হওয়া শ্রমিক-কর্মচারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।

লিখিত বিবৃতিতে সোমেন বলেন, ‘প্রতিরক্ষা শিল্পের মতো গোপনীয় ও গুরুত্বপূর্ণ সংস্থাকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে পুঁজিপতিদের হাতে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতিবাদে পথে নেমেছেন, “প্রতিরক্ষা শিল্প বাঁচাও–যৌথ সংগ্রাম কমিটি”। আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিরক্ষা শিল্পের সাথে যুক্ত সর্বস্তরের কর্মচারীদের এই লড়াইয়ে সম্পূর্ণভাবে পাশে আছি।’ প্রসঙ্গত, ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে এই একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেনের নেতৃত্বে রিলে অনশন করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *