Breaking News
Home / TRENDING / আজ চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২

আজ চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২

ওয়েব ডেস্কঃ

 

অবশেষে আজ চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২। সকাল ৯:০২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২ এমনটাই জানানো হল ইসরোর তরফ থেকে।

 

ইসরো সূত্রে দাবি, পৃথিবীর কক্ষপথে ২৩ দিন ঘোরার পর, চাঁদের কক্ষপথে যেতে ৬ দিন সময় লেগেছে চন্দ্রযান-২ এর। এখন চাঁদের কক্ষপথে এটি ১৩ দিন ঘুরবে। ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নির্দিষ্ট স্থানে পদার্পন করবে চন্দ্রযান-২ ওরফে বাহুবলী। 

 

নির্দিষ্ট গতি নিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করা খুবই কঠিন একটা বিষয় ছিল। কারণ চন্দ্রযান-২ এর গতি ৩৯,২৪০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই গোটা প্রক্রিয়া নির্ভর করবে চন্দ্রযান-২ এর গতির উপরে। গতি বেশি থাকলে এটি চাঁদের কক্ষপথ থেকে ছিটকে হারিয়ে যাবে। আর গতি কম থাকলে চাঁদের অভিকর্ষ বলের টানে এটি আছে পড়তে পারে চাঁদের মাটিতে। ফলে এখন নিখুঁতভাবে এই অভিযানটি সফল করতে পেরেছে চন্দ্রযান-২। 

 

উল্লেখ্য, এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ ৭ দিন পিছিয়ে যায়। তারপরও ৭ সেপ্টেম্বর ওই নির্দিষ্ট দিনেই চাঁদের মাটিতে বাহুবলী পৌঁছবে বলে জানান ইসরোর কর্তারা। তাঁদের মতে, চাঁদের যে জায়গায় সূর্যের আলো বেশি পড়ে, সেখানে পদার্পন এবং ১৫ দিন পর্যবেক্ষণ করার কথা বাহুবলীর। কিন্তু ২১ সেপ্টেম্বরের পর সূর্যের আলো কমে আসবে চাঁদে। ফলে নির্দিষ্ট দিনে পৌঁছানো দরকার ছিল। তাই পৃথিবীর কক্ষপথে এক বার কম প্রদক্ষিন করে দ্রুত গতিতে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। 

 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *