Breaking News
Home / TRENDING / মিড ডে মিলে নুন ভাত খাওয়ানোর অভিযোগে সাসপেন্ড দুই শিক্ষিকা

মিড ডে মিলে নুন ভাত খাওয়ানোর অভিযোগে সাসপেন্ড দুই শিক্ষিকা

প্রসেনজিৎ ধর:

 

গতকাল হুগলীর চুঁচুড়া বালিকা বানীমন্দির স্কুলে মিড ডে মিলে নুন ভাত খাওয়ানোর অভিযোগ ওঠে স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরে ছাত্রীদের নুন ভাত দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন হুগলীর সাংসদ লকট চট্টোপাধ্যায়। গতকাল লকেট বলেন, যাঁরা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তাঁদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আর লকেটের হুঙ্কারের পরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। অবশেষে সাসপেন্ড করা হল দুই শিক্ষিকাকে।

 

প্রাক্তন টিচার ইন চার্জ শমিতা কুশারী এবং বর্তমান টিচার ইন চার্জ পূর্বা মুখার্জীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। সাংসদের দাবি, একটা স্কুলে খবর আমি পেয়েছি, তাই আমি গিয়েছিলাম। কিন্তু খবর নিলে দেখা যাবে রাজ্যের হাজার হাজার স্কুলে এমন অবস্থা। যদিও এই দুই সাসপেন্ড শিক্ষিকাদের সাথে কথা বলা সম্ভব হয়নি, ফোন করলেও ফোন ধরেননি তাঁরা। শমিতা কুশারীর কোন্নগরের বাড়িতে গেলে ওনার মা রেবা কুশারী বলেন, আমি সবটাই শুনেছি কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই, লকেট ও অন্যান্য শিক্ষিকারা মিলে আমার মেয়ের বদনাম করার জন্য এই চক্রান্ত করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Indu bhusan kuiry

    কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *