Breaking News
Home / TRENDING / দত্তপুকুরের ঘটনায় প্রশাসনের ভুমিকায় ক্ষোভ প্রকাশ সোমেনের

দত্তপুকুরের ঘটনায় প্রশাসনের ভুমিকায় ক্ষোভ প্রকাশ সোমেনের

নীল রায়।

দত্তপুকুরের ঘটনায় প্রশাসনিক কর্তাদের ভুমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার রাতে এক লিখিত বিবৃতি জারি করেন তিনি। গত কয়েকদিন ধরে দত্তপুকুরের ঘটনার জেরে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। সেই পরিস্থিতির কথা উল্লেখ করে সোমেন মিত্র বলেন, “প্রদেশ কংগ্রেস দত্তপুকুরের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। যে কোন অবাঞ্ছিত ঘটনাই গরিব মানুষের ক্ষতি করে। আমি কয়েকদিন ধরেই গৃহসচিব এবং জেলার পুলিশ প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু তাঁদের আমার সাথে কথা বলার সময় এখনও অবধি হয়নি।”

রাজ্য প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সোমেন মিত্র বলেন, “রাজ্যের পুলিশ-প্রশাসনের কাছে আমার আবেদন রাজনৈতিক চাপের কাছে মাথা নিচু না করে গরিব মানুষের পাশে দাঁড়ান। বারাসাত মহকুমার বেশির ভাগ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। এলাকার শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রশাসনের উচিত স্থানীয় মানুষের বিশ্বাস অর্জন করা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *