Breaking News
Home / TRENDING / সিএএ-র বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমের মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে পাশে চাইলেন মমতাকে

সিএএ-র বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমের মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে পাশে চাইলেন মমতাকে

সূর্য সরকার।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সেই সঙ্গে আরও দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন পি. বিজয়ন। পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্র, ছত্রিশগড়, বিহার, দিল্লি, রাজস্থান প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশের জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন বিজয়নের।


নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় এনআরসি বিরোধী প্রস্তাব পাস করেছিল রাজ্য সরকার। সম্মতিক্রমে সেই প্রস্তাবে সাড়া দিয়েছিল বাম-কংগ্রেস ‌। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে। অন্যদিকে বামেরা এই নিয়ে আন্দোলন করলেও এই রাজ্যে মমতার সঙ্গে মঞ্চ ভাগ করতে নারাজ তারা। কিন্তু, সেই সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী হাতে হাত মিলিয়ে সিএএ-র বিরোধিতার কথা বলে যেন আলিমুদ্দিন স্ট্রিটের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন।

দিন কয়েক আগে কেরলের মুখ্যমন্ত্রীর উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)। জবাবে মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে ইয়েচুরিকে জানিয়েছেন, গত বছর ৬ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এনআরসির (NRC) বিরুদ্ধে সরকারী উদ্যোগেই প্রস্তাব পাশ হয়েছিল। এমনই জবাব পাল্টা জবাবের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে রাজ্য তথা দেশের রাজনীতিকে এক নতুন ভাবনার নির্যাস দিলেন বিজয়ন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *