Breaking News
Home / TRENDING / নৈহাটি বিস্ফোরণ : প্রশাসনকে দায়ী করলেন রাজ্যপাল

নৈহাটি বিস্ফোরণ : প্রশাসনকে দায়ী করলেন রাজ্যপাল

সূর্য সরকার।

নৈহাটি (Naihati) বাজি কারখানা বিস্ফোরণ নিয়ে এবার সরকারের সমালোচনা রাজ্যপালের গলায়। “প্রশাসনের উচিত দ্রুততার সঙ্গে সমস্ত পদক্ষেপ নেওয়া”, টুইট বার্তা রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। শুক্রবার নৈহাটিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বেআইনি বাজি কারখানায় বোমা বানানো হচ্ছিল। সেই বিষয় উল্লেখ করে শনিবার সকালেই সুইট করেন রাজ্যপাল। ছবিতে তিনি লিখেছেন, “নৈহাটির মসজিদ পাড়াতে একটি কারখানায় বিস্ফোরণে একাধিক মৃত্যু হয়েছে। এই ঘটনা বেদনাদায়ক স্তম্ভিত করেছে আমাকে। ভাবে ওই কারখানায় তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন।”

স্বাভাবিকভাবেই একটি বাজি কারখানা বিস্ফোরণ নিয়েও রাজ্যপালের এই মন্তব্য সরকার পক্ষের কাছে অস্বস্তির। ১ জানুয়ারিতে মুখ্যমন্ত্রীর থেকে ফুল মিষ্টিসহ শুভেচ্ছা বার্তা পেয়ে নিজের সন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। যদিও তার পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ-উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের রাজভবনে ডেকে পাঠিয়ে বিতর্ক তৈরি করেছেন তিনি। এবার নৈহাটি বাজি কারখানা বিস্ফোরণ ‘দুর্ঘটনা’ নিয়ে পরোক্ষে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুললেন রাজ্যপাল। স্পষ্ট করলেন ঠান্ডা-লড়াই তিনি জারি রাখবেনই, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *