Breaking News
Home / TRENDING / যাদের বৈধ রেশন কার্ড নেই, তাদেরও রেশন দিন। মমতাকে বার্তা সোমেন মিত্রর

যাদের বৈধ রেশন কার্ড নেই, তাদেরও রেশন দিন। মমতাকে বার্তা সোমেন মিত্রর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মানুষের যাতে রেশন পরিষেবা পেতে যাতে কোনও অসুবিধা না হয়। সেই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মেইল পাঠালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র Somen Mitra। রবিবার পাঠানো মেইলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “যাদের বৈধ রেশন কার্ড নেই, যাঁরা এখনো রেশন কার্ড পাননি তাঁদের কাছে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রেশন সামগ্রী পৌঁছে দিন।”

মেইল বার্তায় সোমেন বলেছেন, “আমাদের রাজ্যে নতুন করে বিভিন্ন স্তরের রেশন কার্ড বিলির প্রক্রিয়া চলছে এবং সে প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই কার্ড নেই যাঁরা তাঁরা যেন রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ দিয়ে সরকারের গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষের কাছেও রেশন সামগ্রী পৌঁছে দেওয়া জরুরি।” অন্যদিকে, পাঞ্জাবের মোহালির “বেসটেক মল” -এ আটকে পড়া মালদার ২৫০ জন ঠিকা শ্রমিকদের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার সকালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মেইল করেন সোমেন মিত্র। মেইল পাওয়া মাত্রই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর আটকে পড়া ২৫০ জন ঠিকা শ্রমিকদের খাওয়া-দাওয়া ও অানুষাঙ্গিক চিকিৎসা সহায়তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এদিন তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করে মেইল পাঠালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি।।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *