চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী ৩ মে এর পর দেশের গ্রামীন এলাকাগুলি থেকে লকডাউনের (Lockdown) কড়াকড়ি উঠে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের গ্রিনজোনগুলি যেখানে করোনা সংক্রমণ নেই সেগুলি সবই গ্রাম বা প্রত্যন্ত এলাকা। এখানকার অর্থনীতিও মূলত কৃষি। সেই কারণেই এখানে বাইরের মানুষের আসা যাওয়া নেই। নেই বাইরের রাজ্য থেকে কর্মসূত্রে আসার প্রবণতা। ঠিক এই কারণেই এখানে করোনা সংক্রমণও নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় সরকার ১৭০ টি জেলাকে কোভিড-১৯ হটস্পট করে চিহ্নিত করেছে। এছাড়াও আছে ২০৭ অন্যান্য জেলা যেগুলি হটস্পট নয়। এখানে কিছু ক্লাস্টারে করোনা ধরা পড়েছে।অর্থাৎ ভারতের ৭৩১ টি জেলার মধ্যে ৩০০টির কিছু বেশি জেলায় কোভিড সক্রিয় নয়। সোমবার মোদী দেশের এই গ্রিনজোনগুলির ওপরই জোর দিয়েছেন অর্থনীতি সচল রাখার জন্য। গ্রিন জোনগুলিতে ২০১১ জনগণনা অনুযায়ী ১৫০ কোটি কর্মী বাস করে, এর মধ্যে ১০০ কোটি কৃষিকাজ করেন। এর বাইরে অর্থাৎ শহুরে এলাকায় যে সব চাষীরা বাস করেন তাঁদের সংখ্যা নিতান্তই কম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news