নীল রায়। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্র। যদিও তা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। মঙ্গলবার এক প্রেস বিবৃতি জারি করে তিনি বলেন, “লোকসভা ভোটে হারের দায় নিয়ে রবিবার রাতেই এআইসিসিতে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন সোমেন। কিন্তু, এখনও তা গ্রহণ না করে তাকে কাজ চালিয়ে যেতে বলেছেন পর্যবেক্ষক গৌরভ গোগোই।” প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটে হারের দায় নিয়ে রাহুল গান্ধী পদত্যাগ করায় সোমেন মিত্রর এমন সিদ্ধান্ত এমন বলে জানিয়েছেন। ইস্তফা দেওয়ার পরই সোমেন মিত্রর সঙ্গে ফোনে কথা বলেন গৌরভ। বস্তুত, ১৯৯৮ সালে যখন সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, সেই সময় পশ্চিমবঙ্গে মাএ একটি আসনে জিতেছিল কংগ্রেস। সেবারও হারের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন সোমেন। কিন্তু, এবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এআইসিসিতে নতুন সভাপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনিই সভাপতি থাকবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news