ভাস্কর মান্না:
নেতৃত্বের অভাবে সংকটের মুখে কংগ্রেস। এই অবস্থায় সভাপতি পদে প্রিয়াঙ্কা গাঁধী বঢরাই সবচেয়ে গ্রহণযোগ্য বলে মনে করেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা জনকল্যাণ মন্ত্রী সজ্জন সিংহ। সোমবার এক টুইট করে তিনি বলেন, “আমার মতে প্রিয়াঙ্কাই সভাপতি পদে সবচেয়ে যোগ্য। তাঁর শিরা-উপশিরায় কংগ্রেসের রক্ত বইছে।
একইসঙ্গে তিনি গাঁধী-নেহেরুর প্রসঙ্গ তুলে বলেন, “গাঁধী-নেহেরু পরিবার ছাড়া কংগ্রেসকে কল্পনা করা যায় না। তাই প্রিয়াঙ্কাই সবচেয়ে জনপ্রিয়।” তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতা বলেন, “আমরা তো আগেই বলেছি কংগ্রেস একটি পরিবারের দল। সেখানে দলের কোনো ভূমিকা নেই। একটি মাত্র পরিবারের নির্দেশেই সবকিছু হয়। আজ তা সরাসরি ভাবে মেনে নিলেন তাঁদের নেতা।”
লোকসভা নির্বাচনে হার স্বীকার করে গত সপ্তাহের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গাঁধী। তিনি টুইট করে বলেছিলেন, “ভবিষ্যতে দলকে আরও উন্নত করতে সমস্যা হচ্ছে। তাই আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি।” রাহুলের এই ট্যুইটের পরই কংগ্রেসের ছোট-বড় প্রায় ১২০ জন নেতা ইস্তফা দেয়। যাতে করে নতুনভাবে দলকে আবার তৈরি করে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news