Breaking News
Home / TRENDING / রোজভ্যালি কাণ্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব ইডির

রোজভ্যালি কাণ্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব ইডির

ওয়েব ডেস্ক:

বাদ গেল না ইন্ডাস্ট্রির এক নম্বর হিরোও। এবার রোজভ্যালি কাণ্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করল ইডি। প্রসঙ্গত, লোকসভা ভোটের পর সারধা ও রোজভ্যালি দুর্নীতি কাণ্ডের তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই। সাম্প্রতিককালে শতাব্দী রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইতিমধ্যে তলব করে সারাদিন ধরে জেরা করা হয়েছে মদন মিত্রকে। এবার ডাক পড়ল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

আগামী ১৯ জুলাই বেলা ১২টার মধ্যে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে টলিউডের এই তারকা অভিনেতাকে। প্রসঙ্গত, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। কেন তিনি ওই অনুষ্ঠানগুলিতে হাজির ছিলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা—ইত্যাদি বিষয় খতিয়ে দেখতে চাইছে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বেশ কিছুদিন আগেই অভিনেতাকে নোটিস পাঠানো হয় বলে জানা যায়।

সূত্রের খবর, রোজভ্যালি  কাণ্ডের তদন্তকারী আধিকারিকরা ওই চিটফান্ড সংস্থাটির কর্ণধার গৌতম কুণ্ডুকে দফায় দফায় জেরা করে বেশ কিছু নাম নাম পেয়েছেন। তাঁদেরকেই একে ডাকা হচ্ছে। সেই সূত্রেই প্রজেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *