নিজস্ব সংবাদদাতাঃ
কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর নির্মীয়মান সেতু ভেঙে পড়া নিয়ে আজ সোমেন মিত্র সরসরি আক্রমণ করলেন রাজ্য সরকারকে। তিনি নিজের প্রেস বিবৃতিতে জানান, ‘কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় আরও একবার রাজ্য সরকারের অপদার্থতা সামনে এল।’ তিনি বলেন, ‘মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে সেতু ভেঙে পড়া যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এক্ষেত্রে রাজ্য সরকারের অপদার্থতা ও অযোগ্যতাকে তীব্র ধিক্কার জানাই।’ বার বার সেতু ভেঙে পড়ার ঘটনা কেন ঘটছে তাও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তার মতে, ‘পুরাতন সেতু রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং পদক্ষেপ— কোনোটাই এই রাজ্য সরকার গ্রহণ করতে পারছে না।’ সোমেন মিত্র সংবাদ মাধ্যমকে বিবৃতে দিয়ে আরও জানান, ‘কাকদ্বীপের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়া এটাও প্রমাণ করে দিল, যে কেবলমাত্র সেতুর গঠনে নয়; এই রাজ্য সরকারের সর্বস্তরে আজ চরম ঘুণ ধরে গেছে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news