নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্য সরকার নিজেই জানাল কাকদ্বীপের নির্মীয়মান ব্রিজ কারিগরি ত্রুটি ছিল হয়তো বা। সেটা তারা খতিয়ে দেখছে। সোমবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায় কাকদ্বীপের ব্রিজ ভাঙা প্রসঙ্গে বলেন, ‘ব্রিজ ভেঙেছে তবে সেটা এখনও ব্রিজে পরিণত হয়নি। ওটা ছিল নির্মীয়মান। কারিগরি কিংবা প্রযুক্তিগত কোনও দুর্বলতা আছে কিনা তা দেখা হচ্ছে।’ তিনি এও জানান যে ‘রাজ্যেরর সমস্ত ব্রিজের ক্ষেত্রে প্রযুক্তিগত ও কারিগরি উন্নতিসাধন করার জন্য্ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মুখ্যনমন্ত্রী বিদেশ সফরের থেকে ফিরে এলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news