Breaking News
Home / TRENDING / মালদায় স্কুলে তালা ঝোলালেন ক্ষুদ্ধ অভিভাবকেরা, কেন জেনে নিন

মালদায় স্কুলে তালা ঝোলালেন ক্ষুদ্ধ অভিভাবকেরা, কেন জেনে নিন

নিজস্ব সংবাদদাতঃ

স্কুলে তালা ঝোলালেন বিক্ষুদ্ধ অভিভাবকেরা। মালদার সেন্ট জিভয়ার্স স্কুল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীদের বাবা মায়েদের। প্রথমত স্থায়ী প্রিন্সিপাল নেই। দ্বিতীয়ত বহুদিন হল স্কুলের পরিচালন কমিটির নির্বাচন হচ্ছে না। অভিভাবকদের কথা মতো এই কারণে স্কুলে শুরু হয়েছে নানা রকম জটিলতা। যার ফল ভুগছে ছেলেমেয়েরা। ফলে বিরক্ত হয়ে অভিভাবকেরা আজ সোমবার সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন।

অভিভাবকদের দাবি, স্কুলের গাফিলতিতে আইসিএসই কাউন্সিল নবম শ্রেণির ছাত্রদের রেজিস্ট্রেশন দেয়নি। দীর্ঘ দিন ধরেই স্থায়ী প্রিন্সিপাল নেই মালদা সেন্ট জেভিয়ার্সে৷ হয় না পরিচালন কমিটির নির্বাচনও৷ এদিকে বছর বছর বেড়ে চলেছে স্কুলে পড়ানোর খরচ৷ স্কুল পরিচালনায় অরাজগতার কারণে চলতি বছরে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন দেয়নি আইসিএসই কাউন্সিল৷ এমনকি ২০১৯ সালে যারা দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় দেবে এখনও তাদেরও কনফার্মেশন আসেনি বলে অভিযোগ৷

এর প্রতিবাদে সোমবার স্কুলের গেটে তালা ঝলিয়ে দেন অভিভাবকরা৷ তাদের দাবি অবিলম্বে স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ করতে হবে৷ নির্বাচনের মাধ্যমে স্কুলের পরিচালন কমিটি তৈরি করতে হবে৷ বিক্ষোভের জেরে এদিন স্কুলের ভিতর ঢুকতে পারেনি শিক্ষক শিক্ষিকারা৷ বাড়ি ফিরে যায় ছাত্র ছাত্রীরা৷ যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না বলে দাবি আন্দোলনকারী অভিভাবকদের৷

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *