Breaking News
Home / TRENDING / হাততালি থেকে মোমবাতি : সোমেনের খোলা চিঠি মোদীকে

হাততালি থেকে মোমবাতি : সোমেনের খোলা চিঠি মোদীকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“থালা বাজানো থেকে মোমবাতি জ্বালানো ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একঝাঁক প্রশ্ন ছুড়ে খোলা চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সকালে দেশের ১৩০ কোটি জনতাকে আগামী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আলো জ্বালাতে বলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।‌ এই ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে তাঁর উদ্দেশ্যে খোলা চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন করেন, “আপনার কাছে কোনটা অগ্রাধিকার ? থালা বাজানো ? মোমবাতি জ্বালানো ? নাকি দেশের অর্থনীতি এবং গরিব মানুষকে বাঁচানো ?”

এরপর বিগত দিনে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগে থেকে পরিকল্পনা না করে লক ডাউন ঘোষণা করলেন । এর আগেই আপনার আগের ভুল সিদ্ধান্ত গুলো ( নোটবন্দি, ত্রুটিপূর্ণ জি এস টি ) দেশের অর্থনীতি কে খাদের কিনারায় নিয়ে এসেছে। আপনার ভাষণে দেশের মানুষ কি ভাবে বাঁচবে তাঁর তো কোন কথা নেই।” সোমেন আরও লিখেছেন, “পরিযায়ী শ্রমিকদের আগেই তাঁদের বাড়ি চলে যেতে বলতে পারতেন। তাহলে আপনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে গরিব মানুষগুলোকে বিষ দিয়ে স্নান করাতে হত না।”

এই বর্ষীয়ান কংগ্রেস নেতা লিখেছেন, “আপনার কাছে এই গরিব মানুষগুলো তাঁদের বিরুদ্ধে এই অমানবিক কাজের জন্য একটু সহানুভুতি আশা করেছিল। সহানুভুতি পেলো না। যারা মাইলের পর মাইল হেটে বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় মারা গেলেন তাঁদের পরিবারের উদ্দেশ্যেও কিছু বললেন না।” তিনি আরও লিখেছেন, “আমরা ভেবেছিলাম আপনি অন্ততঃ ন্যায় প্রকল্পের মত কিছু ঘোষণা করবেন যাতে গরিব মানুষের ব্যাঙ্কের খাতায় সরাসরি অর্থ পৌঁছত। তাও করলেন না।”

সোমেন মিত্র বলেছেন, “হু (WHO) -র পরামর্শ মত আমাদের দেশে করোনা ভাইরাস শনাক্ত করার পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে কোথায় ? তার জন্য পরিকাঠামো কোথায় ? আপনি এই বিষয়ে কোন কথা বললেন না। চিকিৎসক এবং এর সাথে যুক্ত মানুষগুলির সুরক্ষার ব্যবস্থা সম্পর্কে আপনি চুপ করে থাকলেন।” তিনি আরও লিখেছেন, “বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু প্রায় ২০ ডলারে নেমেছে। ডিজেলের দাম কমিয়ে কৃষকের কষ্ট লাঘব করার কোন ঘোষণা আপনার ভাষণে ছিল না বলে হতাশ হয়েছি।”

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে খোলা চিঠিতে তিনি বলেন,”বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। এই বিষয়েও আপনি চুপ করে থাকলেন। তবে দেশের মানুষের উদ্দেশ্যে আপনি যে বার্তা দিলেন, তা থেকে ভারতবাসী কি পেল? আপনি থালা বাজান আর মোমবাতি জ্বালান তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু দয়াকরে দেশের মানুষকে দূরদর্শনের সামনে টেনে নিয়ে এসে আর নাটক করবেন না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *