Breaking News
Home / TRENDING / নিজামউদ্দিন ফেরত কর্মী করোনায় আক্রান্ত : বন্ধ হলদিয়া বন্দরের কাজকর্ম

নিজামউদ্দিন ফেরত কর্মী করোনায় আক্রান্ত : বন্ধ হলদিয়া বন্দরের কাজকর্ম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

করোনা আতঙ্কে রেশ পড়ল হলদিয়া বন্দরেও (Haldia Port)। বন্দরের এক কর্মী করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাতের অনুষ্ঠানে গিয়েছিলেন হলদিয়া বন্দরের এক কর্মী। তারপর এখানে এক সপ্তাহ ধরে কাজ করছিল ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে জানা যায় করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ ধরা পড়েছে তাঁর। ফলস্বরূপ শুক্রবার বন্দরের বাকি সমস্ত কর্মী আতঙ্কে কাজ আসেননি। স্বাভাবিকভাবেই হলদিয়া বন্দরের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি বন্দরের ১৩ নম্বর জেনারেল কার্গো বার্থ বা জিসি বার্থে একটি বেসরকারি ক্রেন অপারেটিং সংস্থায় সুপার ভাইজারের কাজ করেন।

বন্দর সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে জমায়েতকারী ৯০০০ জন মানুষ চিহ্নিত করেছে কেন্দ্র। তাঁদের মধ্যে ওই ব্যক্তিও ছিলেন। বুধবারই তাঁকে উদ্ধার করে কোয়ারেন্টাইনে রাখার বন্দোবস্ত করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই খবর চাউর হয়ে যেতেই আতঙ্কের সৃষ্টি হয়েছে হলদিয়া বন্দরে। জানা গিয়েছে, ৩১ মার্চ থেকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। ২ মার্চ তাঁর লালারসের নমুনা পাঠানো হয় কলকাতায়। রাত ১০টা নাগাদ বেলেঘাটা আইডি থেকে খবর আসে তাঁর করোনা পজিটিভ। রাতেই তাঁকে বেলেঘাটায় স্থানান্তরিত করা হয়। তাঁর পরিবারের পাঁচ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সিআইএসএফ বন্দর ফাঁকা করছে।

কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, পোর্ট ট্রাস্টের যাঁরা কর্মী রয়েছেন তাঁরা প্রত্যেকেই কাজে এসেছেন। কিন্তু বেসরকারি সংস্থারকর্মী আধিকারিকরা কেউ কাজে আসেননি। তাই হলদিয়া বন্দরের কাজকর্ম আপাতত বন্ধ রয়েছে। যাঁরা আগে কাজে এসেছিলেন তাঁরাও চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *