চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কের আবহে সারাদেশ জুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। আর এই সুযোগে পুলিশের স্টিকার মারা গাড়িতে পুলিশ সেজে এসে তোলাবাজি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল ৪ জনের তোলাবাজের দল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড়ের মুন্সীডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই এলাকার বিভিন্ন জায়গাতে পুলিশের স্টিকার লাগানো একটিগাড়ি ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশ প্রশাসনের কাছে খবর গেলে, খোঁজ খবর নেওয়া শুরু হয়। জানা যায়, ওষুধের দোকান থেকে শুরু করে জাতীয় সড়কের বিভিন্ন দোকান থেকে তারা তোলা তুলছিল বলে অভিযোগ আসে। সঙ্গে তোলা আদায়ের পরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকান বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় জনতা।
বাঁকড়া বাজারের সামনে ওষুধের দোকান থেকে টাকা নিতে ঢোকে এই দলটি। সেই সময় রাস্তার থাকা স্থানীয় মানুষজন এমনকি মহিলাদেরকে গালিগালাজ ও লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপরই এলাকার মানুষ ওই গাড়িটিকে ঘিরে বিক্ষোভ শুরু করে। তাদের থেকে পুলিশের আইডি কার্ড দেখতে চায়। আইডি কার্ড দেখাতে না পারায় উত্তেজিত জনতার হাতে প্রহৃত হয় ওই তোলাবাজরা। তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এরপর ৪ জনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news