চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ঝাড়খণ্ডের ১৬ জন শ্রমিককে তাদের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগের বাসিন্দা ব্যারাকপুর শিল্পাঞ্চলের ইছাপুর এলাকার নবাবগঞ্জ কালীতলায় থাকতেন। সম্প্রতি এই ১৬ জন শ্রমিক একজনের কন্যার মৃত্যুর সংবাদ আসে। স্বাভাবিকভাবেই আটকে পড়া শ্রমিকরা উদগ্রীব হয়ে ওঠেন বাড়ি ফিরতে। বিষয়টি জানতে পেরে চলতি মাসের এক তারিখে উত্তর ২৪ পরগনা জেলাশাসককে চিঠি দেন সোমেন মিত্র। দ্রুত ওই শ্রমিকদের বাড়ি ফেরার আবেদন জানান তিনি।
রবিবার উত্তর ২৪ পরগনা প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ১৬ জনের মধ্যে কিছু শ্রমিক বাড়ি ফেরার অনুমতি পেয়েছেন। এই খবর জানা মাত্রই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, তাঁদের যাওয়ার খরচ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বহন করবে। সেই মোতাবেক রাজ্য কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য প্রদেশ কংগ্রেসের তরফে সেই অর্থ তাঁদের হাতে তুলে দেন। সোমেন মিত্রের নির্দেশ অনুযায়ী সোনিয়া গাঁধীর (Sonia Gandhi) উদ্যোগকে কার্যকর করতে ঝাড়খণ্ডগামী পরিযায়ী শ্রমিকদের দলটির হাতে তাঁদের যাতায়াতের খরচ তুলে দেওয়া হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news