চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেল। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের হয়েছেন ৬৭,১৫২। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ২২০৬ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৯১৭ জন মানুষ। দেশে বর্তমানে কোভিড সংক্রমণে আক্রান্ত কেসের সংখ্যা ৪৪,০২৯।গত ২৪ ঘণ্টায় ভারত জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাই এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি। তবে দেশে সুস্থতার হার ৩১ শতাংশের থেকে একটু বেশি। যা ভরসা যোগাচ্ছে কেন্দ্রীয় সরকারকে।
সারা দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২০,২২৮। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। মহারাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে কোভিড-১৯-এ আক্রান্ত প্রায় ৭,৮০০ জন। মৃত ৪৭২ জন। এরপরেই স্থান রাজধানী দিল্লির। দিল্লিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৬৫৪২। মারা গেছেন ৭৩ জন। রবিবার অবশ্য দিল্লিকে ছাপিয়ে গুজরাতের পরেই উঠে এসেছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news