চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান হলেন সাইফুল্লাহ মীড় ওরফে গাজী হায়দার। গত সপ্তাহে রিয়াজ নাইকুর মৃত্যুর পর যুবকের ওপর আস্থা রাখল সন্ত্রাসবাদী সংগঠনটি। মাত্র ২৬ বছর বয়সের সাইফুল মীর ওরফে গাজী জম্মু-কাশ্মীরের দায়িত্ব দেওয়া হয়েছে বলেই জেনেছে দেশের গোয়েন্দা সংস্থা। রবিবার জম্মু-কাশ্মীরে কর্মরত এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা তথা মুখপাত্র সালিম হাশমি ঘোষণা করেছেন, সাইফুল্লাহ মীড় রিয়াজ নায়িকার জায়গায় দায়িত্ব সামলাবেন।
প্রসঙ্গত, ৬ মে কুখ্যাত হিজবুল জঙ্গী (Hizbul Terrorist) রিয়াজ নাইকুকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী (Indian Military)। উপত্যকার একাধিক সন্ত্রাসের ঘটনায় রিয়াজের হাত ছিল। কিন্তু, আচমকাই তাঁর মৃত্যুর ঘটনায় জোর ধাক্কা খায় হিজবুল মুজাহিদিন। জম্মু-কাশ্মীরে নিয়োজিত জঙ্গি বাহিনী মনোবল ভেঙে না পড়ে সেই কারণেই তড়িঘড়ি সাইফুল্লাহ মীড় ওরফে গাজী হায়দার দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করছে গোয়েন্দারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news