চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীকে (Sonia Gandhi) ভিডিও কনফারেন্সে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার দেশের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন সোনিয়া গাঁধী। করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকারের সমালোচনা করে লকডাউন পরিস্থিতিতেও দলীয় রাজনীতি কায়েম করার অভিযোগ করেছেন এই প্রবীণ নেতা।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তথ্য দিয়ে রাজ্যের করোনা আক্রান্তের তথ্যে গরমিল, ত্রাণ সামগ্রীর অপ্রতুলতা, সরকারি ঘোষণা এবং তা কার্যকরী করার ক্ষেত্রে বিস্তর ফাঁক, পিপিই কিটের অপ্রতুলতা, বেশি সংখ্যায় মানুষের করোনা- টেস্টের করানোর ব্যাপারে রাজ্য সরকারের নির্লিপ্ততা, ফ্রি রেশনের নামে শাসক তৃণমূলের নির্লজ্জ দলবাজি প্রভৃতি প্রসঙ্গ সোনিয়া গাঁধীর কাছে তুলে ধরেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন এবং তাঁদের খাদ্য-চিকিৎসার অভাব হচ্ছে” সে বিষয়েও কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়েও সোমেন মিত্র তাঁর উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাঁর দলনেত্রীর কাছে। সোমেন মিত্র বলেছেন, “কোথাও ত্রাণ দিতে গেলে কংগ্রেস কর্মীদের মারধর করা হচ্ছে। রেশন ডিলার দের থেকে রেশন ছিনিয়ে নিয়ে তৃণমূল নেতারা নিজেদের প্রচার করে বিলি করছেন। কিছু তলার কংগ্রেস কর্মীদের তার থেকে বঞ্চিত করছে তারা। সবকিছুই আমি আমার দলনেত্রীকে জানিয়েছি।” অভিযোগ শুনলেও আপাতত প্রদেশ কংগ্রেস সভাপতি কে কোন নির্দেশ দেননি সনিয়া গাঁধী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news