Breaking News
Home / TRENDING / জনবহুল হাওড়া ফুল বাজারের ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর লকডাউন নিয়ে প্রশ্ন তুললেন বাবুল

জনবহুল হাওড়া ফুল বাজারের ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীর লকডাউন নিয়ে প্রশ্ন তুললেন বাবুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে কী আদৌ লকডাউন মানা হচ্ছে ? পশ্চিমবঙ্গ সরকার কোভিড-১৯-এর মোকাবিলায় কতটা আন্তরিক, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শুক্রবার সন্ধ্যায় হাওড়া ফুল বাজারের একটি ভিডিও পোস্ট করে টুইট করেন। সেই টুইটে তিনি বলেন, “এভাবে ফুলের বাজার খুলে দেওয়ায় বিপজ্জনক পরিণতি হতে পারে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ফুলের বাজারে গিজগিজে ভিড়। কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, “যাঁরা ফুল বিক্রি করতে এসেছেন তাঁদের দোষ দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওঁদের অনুমতি দিয়েছে। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। এরকম চলতে থাকলে বিপদ অবশ্যম্ভাবী।”

প্রসঙ্গত, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ফুল বিক্রিতে অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ওই অনুমতির পরই হাওড়ায় জগন্নাথ ঘাট সংলগ্ন বাজারে ফুল বিক্রি শুরু হয়। এদিন ধারাবাহিক টুইট করে বাবুল বলেন, “মুখ্যমন্ত্রী ফুলের বাজার, পান-মিষ্টির দোকান খুলে দেওয়ায় অনেকের মধ্যে একটা বেপরোয়া ভাব চলে এসেছে। অনেকে ভাবতে শুরু করেছেন কোভিডকে পরাস্ত করে দিয়েছি। কিন্তু এতে বিপদ অনিবার্য।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *