Breaking News
Home / TRENDING / কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে না গিয়ে করোনা মোকাবিলায় পরামর্শ দিলেন সোমেন মিত্র

কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে না গিয়ে করোনা মোকাবিলায় পরামর্শ দিলেন সোমেন মিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য এসেছে কেন্দ্রের প্রতিনিধিদল। যা নিয়ে তরজা শুরু হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারের। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা প্রকাশ করে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে না গিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে বেশকিছু পরামর্শ দিলেন বর্ষীয়ান নেতা সোমেন মিত্র (Somen Mitra)। ভিডিও বার্তায় তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের অধিকারের এলাকার কথা উল্লেখ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কোনো উল্লেখ নেই।” সোমেন মিত্র আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের অধিকার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু অধিকার ফলানোর পাশাপাশি দায়িত্বও পালন করতে হবে তাঁদের। ”

রেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দুর্দশার সমাধানের কথা, রাজ্যে রেশনিং ব্যাবস্থা ও গণ বন্টন ব্যবস্থার সমস্যা সমাধানের দিশার কথা এখানে উল্লেখিত নেই। রেশনিং ব্যবস্থার উপর নজরদারি চালানোর জন্য ব্লকে ব্লকে সর্বদলীয় মনিটরিং কমিটি গড়ার দাবি আমরা জানিয়েছিলাম। সে বিষয়ে কোনো দিশা নেই।” চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গে এই তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের সমস্যা, কল কারখানা চালু হয়ে গেলে সেখানকার শ্রমিকদের সুরক্ষা এসব কোনো বিষয়েরই উল্লেখ নেই কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *