Breaking News
Home / TRENDING / সীমা ছাড়াবেন না, মোদী-শাহকে হুমকি মমতার, কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে দারুন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সীমা ছাড়াবেন না, মোদী-শাহকে হুমকি মমতার, কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে দারুন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের সাত জেলার লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নবান্ন চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গের সাত জেলায় প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়ে দেয় দিল্লি। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। জোড়া টুইট করে কার্যত হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে। জানান, যুক্তিগ্রাহ্য কোন কারণ না দেখালে ঢুকতেই দেয়া হবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের।

জোড়া টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমরা বিশেষত কোভিড ১৯ সংকট মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক সকল গঠনমূলক সমর্থন এবং পরামর্শকে স্বাগত জানাই। তবে, যে ভিত্তিতে কেন্দ্র বিপর্যয় মোকাবিলা এমজিএমটি আইন ২০০৫-এর অধীনে পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি জেলাগুলিতে আইএমসিটি স্থাপন করার প্রস্তাব দিচ্ছে তা অস্পষ্ট।” দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী উভয়কে নিজেদের গণ্ডি বিবেচনার অনুরোধ করছি। আমি আশঙ্কা করছি, বৈধ কারণ ছাড়া আমরা বিষয়টি মেনে নিতে পারব না, এটি ‘ফেডারালিজমে’র চেতনার পরিপন্থী নাও হতে পারে।”

কেন্দ্রীয় সরকার জেনেছে লকডাউন পালনে পশ্চিমবঙ্গের সাতটি জেলা নিয়ে সমস্যা রয়েছে। কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। তাই বিপর্যয় মোকাবিলা আইনের ৩৫ (১), ৩৫ (২), ৩৫ (২) (এ), ৩৫ (২) (ই) এবং ৩৫ (২) (আই) ধারা অনুযায়ী কেন্দ্রের অধিকার প্রয়োগ করে আন্তঃমন্ত্রক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন থেকে মেনে নিতে পারেননি। তাই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে বলে কার্যত হুমকি দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *