Breaking News
Home / TRENDING / মালদায় গণপিটুনিতে মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরি চাইলেন সোমেন

মালদায় গণপিটুনিতে মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরি চাইলেন সোমেন

নীল রায়। রাজ্যে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গণপিটুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। প্রসঙ্গত, গত ২৬ জুন মালদার বৈষ্ণবনগরের দরিয়াপুর ঘোষপাড়া গ্রামে সানাউল শেখ নামে এক যুবককে মোটর সাইকেল চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়। যার ফলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু অবস্থার অবনতির দেখে তাঁকে পি জি হাসপাতালে নিয়ে আসা হলে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। সোমেন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট সচিব-এর দায়িত্ব এড়াতে পারেন না।মৃত্যু কোনও কিছু পরিপূরন করতে পারে না। কিন্ত সানাউল শেখের পরিবারের জন্য প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করছে এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরি দাবি করছি।” আক্ষেপের সুরে তিনি আরও বলেন, “অন্য রাজ্যে গণপিটুনির ঘটনায় আমরা নিন্দা করে বলতাম, বাংলায় “মব – লিনচিং” হয় না। সেই আত্মতুষ্টিও শেষ হয়ে গেল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *