নিজস্ব সংবাদদাতা। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর প্রথমবার রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল হল।
রবিবার দিল্লিতে সন্ধ্যায় রাজ্য বিজেপির সমস্ত পদাধিকারী এবং সাংসদদের সঙ্গে বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর। তার আগেই রাজ্য বিজেপির অন্দরে সংসঠনিক রদবদল বদল করা হল। একাধিক সাংগঠনিক জেলার সভাপতিকে সরানো হয়েছে। আগামী দিনে আরও সাংগঠনিক রদবদল হবে। মালদহের নতুন সভাপতি গোবিন্দ মন্ডল, নদীয়া দক্ষিণের মানবেন্দ্র রায়, বারাসাতের শঙ্কর চক্রবর্তী, কলকাতা উত্তর সাবারবনের কিশোর কর,
তমলুকের নবারুণ নায়েক, কাঁথির, অনুপ চক্রবর্তী, শ্রীরামপুরের শ্যামল বসু ও বীরভূমের শ্যামাপদ মন্ডল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news