Breaking News
Home / TRENDING / পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, দু’দিনের ধর্মঘটে লাক্সারি ট্যাক্সি

পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, দু’দিনের ধর্মঘটে লাক্সারি ট্যাক্সি

নীল রায়।‌‌ দুদিনব্যাপী ধর্মঘটে সামিল হচ্ছে মহানগরীর সমস্ত লাক্সারি ট্যাক্সি। আগামী ১-২ জুলাই বন্ধ থাকবে কলকাতা শহরের সমস্ত লাক্সারি ট্যাক্সির পরিষেবা। একথা জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি শংকর ঘোষ। প্রথম ধাপে তাঁরা দু’দিনে কলকাতা শহরে লাক্সারি ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। প্রায় ৪০ হাজার লাক্সারি ট্যাক্সি এই দুইদিন কলকাতা শহরে চলাচল করবে না বলেই জানিয়েছেন শংকর ঘোষ। তাদের এমন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে শংকর বলেন, “গত ১০ বছর ধরে আমাদের লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়নি। দু’বছর আগে মাননীয় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা আশ্বাস পেয়েছিলাম ভাড়া বাড়ানোর। কিন্তু এই দুই বছরে সরকার প্রতিশ্রুতি পালন না করায় আমরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছি।” পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নীতি মেনে আমরা গত আট বছর কোনও ধর্মঘট করিনি। কিন্তু, আশ্বাস দেওয়ার পর থেকে পরিবহনমন্ত্রী আমাদের সঙ্গে কোনও বৈঠকে বসেননি। এমনকি তাঁকে কয়েক হাজার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তিনি যদি ভাড়া নাই বাড়াতে পারবেন। তাহলে অযথা আশ্বাস দিলেন কেন? আর যদি না বাড়াতে পারতেন সেটা ফোনে বা বৈঠক করেও জানাতে পারতেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *