Breaking News
Home / TRENDING / কাজের চেয়ে কাজের প্রচার বেশি মমতার! নাম না করে এমন ইঙ্গিতই দিলেন সোমেন

কাজের চেয়ে কাজের প্রচার বেশি মমতার! নাম না করে এমন ইঙ্গিতই দিলেন সোমেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নাম না করে করোনা ভাইরাসের মোকাবিলায় আত্মকেন্দ্রিক প্রচারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। রবিবার রাতে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভুমিকা উল্লেখ করে একটি গ্রাফিক্স করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গ্রাফিক্স করা ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকার রাতে ঘুমিয়ে রয়েছে জনপদ, একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে বুক দিয়ে করোনা ভাইরাসের আক্রমণ রুখে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটি প্রকাশ্যে আসতেই তৃণমূলের নেতাকর্মীদের দৌলতে তা ভাইরাল হয় কয়েক লহমায়। তৃণমূল নেতাকর্মীরা ছবিটি ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম ও টুইটারে দিয়ে নেত্রীর মহত্ম প্রকাশ করতে থাকেন। ছবিটি নিয়ে যে বিরূপ সমালোচনায় হয়নি তেমনটা নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, যিনিই এই ছবিটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন আসলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরূপে শত্রুসম কাজ করেছেন। কারণ, করোনা মোকাবিলায় যখন গোটা দেশ এক হয়ে লড়াই করছে। সঙ্গে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভুমিকাকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেখানে এই ধরনের ছবি প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রীর ভাবমূর্তিকে সস্তার রাজনীতির আখাড়ায় নিয়ে এসেছেন পর্দার অন্তরালে থাকা ওই ব্যক্তি।

সেই ছবিটিকে হাতিয়ার করেই বিবৃতিতে সোমেন মিত্র বলেছেন, “মুলতঃ কেন্দ্রীয় সরকারের তুঘলকি শর্তে তারা সক্ষম থেকে সাময়িক অক্ষমে পরিনত হয়েছেন। আমরা অনেকেই এই মানুষগুলোর পাশে নিজ নিজ ক্ষমতা ও সামর্থ্য অনুসারে তাদের পাশে দাঁড়াচ্ছি। শ্রী রামকৃষ্ণের কথায় জীবের সেবাই শিবের সেবা।” এরপরই তিনি বলেন, “সেবা প্রচারের জন্য নয়। স্বামীজী বলেছেন, তোমার ডান হাত কি করছে সে কথা তোমার বাম হাত যেন জানতে না পারে। কেউ একজন, তো কেউ একশ বা হাজার জনের পাশে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করছেন। আবার সবটাই যে সকলে পারছেন, এমনটাও নয়। তবে চেষ্টাটা থাকতে হবে। সেই সাথে মনের শুদ্ধতা বজায় রাখতে এইসব ক্ষেত্রে যতটা সম্ভব প্রচার বিমুখ হতে হবে।”

নাম না করলেও তাঁর বিবৃতির নিশানা যে মুখ্যমন্ত্রীর গ্রাফিক্স করা ছবিটিই, তা বুঝিয়ে দিয়েছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেছেন, “যারা প্রচার ছাড়া একপাও এগোতে পারেন না, প্রচারই যাদের জীবনের সব, আমি সেই দলে নেই। আমার সামান্য সাহায্য পেয়ে কেউ তুষ্ট হলে তার আত্মতৃপ্তিই আমার কাছে পুরস্কার এবং আশীর্বাদ।” তাঁর কথায়, “আমাদের জীবনে কেউ কখনও বর্তমান পরিস্থিতিতে পড়িনি বা পড়েননি। ভবিষ্যতে আবারও কখনও এই অবস্থা আসুক এটাও আমরা কেউ চাই না। তাই সাময়িক বিপদে পড়া মানুষগুলোর কাজে লেগে সেসব কথা প্রচার করা সম্মান আদায়ের পরিবর্তে অসম্মানের হবে বলেই আমার বিশ্বাস।”

সঙ্গে সোমেনের আরও বক্তব্য, “যে মানুষগুলো কোনোদিন কোনোরকম সাহায্য চাননি, আরও অনেক ক্ষমতাশালী মানুষ থাকা সত্ত্বেও বর্তমান এই ভয়াবহ পরিস্থিতিতে তাঁরা যে আমাদেরকে কাজে লাগার ও তাঁদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছেন এজন্য তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ।” ছোট্ট একটি পরামর্শ দিয়ে নিজের বিবৃতিতে ইতিমধ্যে টেনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, “সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখার দায়িত্ব নিন এটুকুই কামনা করি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *